বুয়েটে চাকরির আবেদনের শেষ দিন আজ, বেতন স্কেল ১ লাখ ৪২ হাজার টাকা পর্যন্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঁচ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের আবেদনের সময় শেষ হচ্ছে আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬)। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ক্যাটাগরিতে একজন করে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আজকের মধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পদের বিবরণ ও বেতন স্কেল

১. প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার

  • বিভাগ: ডাইরেক্টরেট অব কন্টিনিউইং এডুকেশন
  • পদসংখ্যা: ১
  • বেতন স্কেল: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা

২. সিনিয়র সায়েন্টিফিক অফিসার

  • বিভাগ: ডাইরেক্টরেট অব কন্টিনিউইং এডুকেশন
  • পদসংখ্যা: ১
  • বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা

৩. সায়েন্টিফিক অফিসার

  • বিভাগ: ডাইরেক্টরেট অব কন্টিনিউইং এডুকেশন
  • পদসংখ্যা: ১
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা

৪. নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)

  • বিভাগ: প্রধান প্রকৌশলীর কার্যালয়
  • পদসংখ্যা: ১
  • বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা

৫. ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ)

  • বিভাগ: ডিএইআরএস অফিস
  • পদসংখ্যা: ১
  • বেতন স্কেল: ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা

আবেদন প্রক্রিয়া ও ফি আগ্রহী প্রার্থীদের বুয়েটের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রতিটি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। আবেদনের শেষ সময় আজ ২৫ নভেম্বর ২০২৬। নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

Leave a Comment