রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ মহাবিদ্যালয়ের নবীন বরণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান হয়। নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং গেস্ট অব অনার ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
সভাপতিত্ব ও বিশেষ অতিথিবৃন্দ
ময়মনসিংহ মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি আব্দুর রব আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহের কলেজ পরিদর্শক প্রফেসর এস. এম. আরিফুর রহমান।
এ ছাড়া বক্তব্য রাখেন গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি সৈয়দ সাইদুজ্জামান, সুমন্ত কুমার সাহা রায়, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নবীন বরণ-২০২৬-এর আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সোহেল রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক, নবীন বরণ-২০২৬-এর সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান।
আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি মানবিক, নৈতিক ও সৃজনশীল গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে নবীনদের বরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।