মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওর অঞ্চলের খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশি মদসহ তপু রবি দাস (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (০৭ নভেম্বর ২০২৬) খালিয়াজুরী সদর ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক তপু রবি দাস খালিয়াজুরী সদর ইউনিয়নের খালিয়াজুরী গ্রামের নয়াপাড়ার শংকর রবি দাসের ছেলে।
অভিযান ও মদ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তপু রবি দাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ২০ লিটার দেশি মদভর্তি ৩৯ বোতলসহ তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশের বক্তব্য ও পরবর্তী আইনগত ব্যবস্থা
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রবিবার (০৮ নভেম্বর ২০২৬) সকালে তাকে যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।