ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের হালুয়াঘাট থানা পরিদর্শন

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান হালুয়াঘাট থানা পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) তিনি থানা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বার্ষিক ও প্রশাসনিক পরিদর্শনের অংশ হিসেবে হালুয়াঘাট থানার সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন।

​পরিদর্শনকালে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

থানা পরিদর্শন ও দিকনির্দেশনা

​থানায় উপস্থিত হলে পুলিশ সুপারকে স্বাগত জানান হালুয়াঘাট থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। পরবর্তীতে পুলিশ সুপার থানার দাপ্তরিক রেজিস্টারসমূহ পর্যালোচনা, অস্ত্রাগার, হাজতখানা এবং থানা প্রাঙ্গণের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।

​পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​এ সময় হালুয়াঘাট থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।