নোয়াখালীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

​মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান চয়ন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে জেলা শহরের সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরকারি হাসপাতাল সড়কস্থ আদর হসপিটালের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​ডিবির অভিযান ও ইয়াবা উদ্ধার

​জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

​অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মাহমুদুল হাসান চয়নকে আটক করা হয়। পরে পুলিশি নিয়মে তাঁর দেহ তল্লাশি চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

​আসামির পরিচয় ও আইনি ব্যবস্থা

​গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান চয়ন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সুধারাম থানার পশ্চিম সাহাপুর এলাকার বাইশ বাড়ি-সংলগ্ন এলাকার মৃত এম এ ছোবাহান ও সুরাইয়া আক্তার দম্পতির ছেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।