ময়মনসিংহে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’

মো: মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

‘যুক্তিতে মুক্তি, সত্যের জয়—বিতর্কে গড়ি আগামীির পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই মেগা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

​প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইভেন্টের বিস্তারিত সময়সূচি, পুরস্কার এবং অন্যান্য তথ্য নিচে তুলে ধরা হলো:

প্রতিযোগিতার ধরন ও অংশগ্রহণকারী

  • ​লক্ষ্য ও উদ্দেশ্য: শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, যুক্তি উপস্থাপনের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং তাত্ত্বিক চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা।
  • ​গ্রুপ/পর্যায়: মাধ্যমিক পর্যায় (৮ম থেকে ১০ম শ্রেণি)।

ইভেন্টের সময়সূচি

  • ​উপজেলা পর্যায়: ২৭, ২৮ ও ২৯ অক্টোবর, ২০২৬ (মোট ৩২টি বিতর্ক দল অংশগ্রহণ করবে)।
  • ​জেলা পর্যায়: ০১ হতে ১০ নভেম্বর, ২০২৬ (১৬টি বিতর্ক দল অংশগ্রহণ করবে)।

আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি

​তরুণ বিতার্কিকদের উৎসাহ দিতে প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা:

  • ​চ্যাম্পিয়ন দল: ১ লাখ টাকার শিক্ষা উপকরণ।
  • ​রানার্সআপ দল: ৫০ হাজার টাকার শিক্ষা উপকরণ।
  • ​বিশেষ পুরস্কার: রাউন্ড অব সিক্সটিনে (Round of 16) অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিকের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।

​‘আসুন, যুক্তির আলোয় গড়ি দক্ষ, সচেতন ও আদর্শ নাগরিক—আপনার যুক্তিতে হতে পারে জয়ের হাতিয়ার!’—এই আহ্বানে ময়মনসিংহের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হচ্ছে।