মো: মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

‘যুক্তিতে মুক্তি, সত্যের জয়—বিতর্কে গড়ি আগামীির পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই মেগা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইভেন্টের বিস্তারিত সময়সূচি, পুরস্কার এবং অন্যান্য তথ্য নিচে তুলে ধরা হলো:
প্রতিযোগিতার ধরন ও অংশগ্রহণকারী
- লক্ষ্য ও উদ্দেশ্য: শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, যুক্তি উপস্থাপনের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং তাত্ত্বিক চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা।
- গ্রুপ/পর্যায়: মাধ্যমিক পর্যায় (৮ম থেকে ১০ম শ্রেণি)।
ইভেন্টের সময়সূচি
- উপজেলা পর্যায়: ২৭, ২৮ ও ২৯ অক্টোবর, ২০২৬ (মোট ৩২টি বিতর্ক দল অংশগ্রহণ করবে)।
- জেলা পর্যায়: ০১ হতে ১০ নভেম্বর, ২০২৬ (১৬টি বিতর্ক দল অংশগ্রহণ করবে)।
আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি
তরুণ বিতার্কিকদের উৎসাহ দিতে প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা:
- চ্যাম্পিয়ন দল: ১ লাখ টাকার শিক্ষা উপকরণ।
- রানার্সআপ দল: ৫০ হাজার টাকার শিক্ষা উপকরণ।
- বিশেষ পুরস্কার: রাউন্ড অব সিক্সটিনে (Round of 16) অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিকের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।
‘আসুন, যুক্তির আলোয় গড়ি দক্ষ, সচেতন ও আদর্শ নাগরিক—আপনার যুক্তিতে হতে পারে জয়ের হাতিয়ার!’—এই আহ্বানে ময়মনসিংহের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হচ্ছে।