রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

“পৃথিবীতে শিক্ষার চেয়ে টাকার মূল্য কম—এজন্যই শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়। শিক্ষার ক্ষেত্রে যদি সঠিকভাবে শিক্ষা অর্জন না হয়, তাহলে সেই শিক্ষার মূল্যও কম। সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান, সঠিক ব্যক্তি—এই তিনটা যার ঠিক আছে, সব জায়গায় তার মূল্যায়ন আছে।”
রোববার (২৫ অক্টোবর ২০২৬) দুপুরে ময়মনসিংহের দিঘারকান্দায় কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো. জানে আলম তাঁর বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আজ আমার এই বিদায়ী অনুষ্ঠানে আপনারা আমার অনেক গুণের কথা তুলে ধরেছেন, আমি জানি না আসলে এগুলোর অধিকারী আমি কি না।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহের আয়োজনে অনুষ্ঠিত এই বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বৃহত্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী (পিএফএম)।
অতিথি ও বক্তাদের উপস্থিতি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কিশোরগঞ্জের উপসহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন (পিএফএম), নেত্রকোণার উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন (পিএফএম) এবং শেরপুরের উপসহকারী পরিচালক মো. আতিকুর রহমান (পিএফএম)।
ফায়ার ফাইটার শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামালপুর কর্মা অঞ্চলের ইন্সপেক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফায়ার ফাইটার মো. ইসমাইল হোসেন ও ফায়ার ফাইটার জামাল মিয়া প্রমুখ।