ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ল্যাপটপ ও ফরম বিতরণ

​শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের মাঝে ল্যাপটপ এবং প্রয়োজনীয় তথ্য ফরম আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

​গতকাল সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেলে ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়াম হলে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের দিকনির্দেশনায় এই অবহিতকরণ সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অব্যাহতকরণ সভা ও অতিথিবৃন্দ

​ঘোড়াঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রুবানা তানজীন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু চৌধুরী এবং ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমুখ।

​এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​ল্যাপটপ ও উপকরণ বিতরণ

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ইউএনও মোছাঃ রুবানা তানজীন ফ্যামিলি কার্ডের তথ্য সঠিকভাবে সংগ্রহ ও ডাটা এন্ট্রি নিশ্চিত করতে নিয়োজিত তথ্য সংগ্রহকারী কর্মীদের হাতে আনুষ্ঠানিকভবে ল্যাপটপ ও প্রয়োজনীয় তথ্য ফরম তুলে দেন।