জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন শুরু

রাজনীতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনফাইল ছবি

ঢাকা প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭: ২২ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই বহুল প্রতীক্ষিত নির্বাচন। বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ চলবে।
সকাল ৮টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়। প্রতিটি হলের কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা ভোটের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকাল থেকে শিক্ষার্থীরা লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পুরো ক্যাম্পাস জুড়ে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন নেতৃত্ব তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *