সংশোধন নীতি

দৈনিক জাহানের সংশোধন নীতি

ভুল তথ্য শনাক্ত হলে তা গোপন না করে সংশোধন করা হবে। সংশোধনের ধরন অনুযায়ী সংশোধিত তথ্যের পাশে বা প্রতিবেদনের শেষে স্পষ্ট নোট রাখা হবে।

সংশোধন নোটে যা থাকবে

  • কোন তথ্য সংশোধন করা হয়েছে
  • সংশোধনের কারণ বা প্রকৃতি
  • সংশোধনের তারিখ ও সময়

তথ্য পাঠানোর পদ্ধতি

পাঠক বা সংশ্লিষ্ট পক্ষ ভুল তথ্যের নির্দিষ্ট অংশ, সঠিক তথ্যের প্রমাণ এবং যোগাযোগের উপায় জানিয়ে সম্পাদকীয় ডেস্কে অনুরোধ পাঠাতে পারেন।