রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ফ্রি প্রশিক্ষণের সুযোগ

পড়াশোনা ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (শসুসটিএসসিসি) নিবন্ধনের ভিত্তিতে সব বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে সংগীত, তবলা, চলচ্চিত্র, নাটক, উপস্থাপনা ও আবৃত্তি বিষয়ে নতুন ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আগ্রহী শিক্ষার্থীরা এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত শেখার সুযোগ পাবেন।
দরকারি তথ্য —
১. প্রশিক্ষণ হবে: রোববার থেকে বৃহস্পতিবার, প্রতিদিন।
২. প্রশিক্ষণ শুরু হবে: আগামী অক্টোবর ২০২৫ থেকে।
সংগীতবিষয়ক প্রশিক্ষণের সময়সূচি—
সময়: বেলা ১১:৩০ মিনিট-বেলা ১টা
১. রোববার: সংগীতের প্রাথমিক শিক্ষা
২. সোমবার: দেশাত্মবোধক ও গণসংগীত
৩. মঙ্গলবার: উচ্চাঙ্গসংগীত
৪. বুধবার: দেশাত্মবোধক গণসংগীত
৫. বৃহস্পতিবার: লোকসংগীত।
সময়: বেলা ৩টা-বেলা ৪টা ৩০ মিনিট
১. রোববার: রবীন্দ্রসংগীত
২. সোমবার: নজরুলসংগীত
৩. মঙ্গলবার: রবীন্দ্রসংগীত
৪. বুধবার: আধুনিক গান
৫. বৃহস্পতিবার: সংগীতের প্রাথমিক শিক্ষা।
নাটকবিষয়ক প্রশিক্ষণের সময়সূচি—
সময়: বেলা ১১:৩০ মিনিট-বেলা ১টা
১. রোববার: টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়,
২. সোমবার: টেলিভিশন নাটক ও চলচ্চিত্র রচনা
৩. মঙ্গলবার: টেলিভিশন নাটকে ও চলচ্চিত্রে অভিনয়
৪. বুধবার: টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণ
৫. বৃহস্পতিবার: টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়।
সময়: বেলা ৩টা-বেলা ৪টা ৩০ মিনিট
রোববার: মঞ্চনাটকে অভিনয়
সোমবার: মঞ্চনাটক রচনা
মঙ্গলবার: মঞ্চনাটকে অভিনয়
বুধবার: মঞ্চনাটক নির্মাণ
বৃহস্পতিবার: মঞ্চনাটকে অভিনয়
