এশিয়া কাপে জ্বলে উঠতে পারেন এই ৫ ব্যাটসম্যান
বয়স ২৫ বছরের মধ্যে ও নিজেদের অভিষেক এশিয়া কাপে ব্যাটিং তাণ্ডব চালাতে পারেন, এমন ৫ ব্যাটসম্যানকে নিয়ে এই আয়োজন।

এশিয়া কাপ ট্রফিছবি: এসিসি
খেলা ডেস্ক
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৩
বাকি মাত্র ১ দিন। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট দিয়ে অনেকেরই এশিয়া কাপে অভিষেক হতে চলেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে সবাই নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে নেমে জ্বলে উঠতে পারেন, এমন উঠতি তারকাও আছেন কয়েকজন। বয়স ২৫ বছরের মধ্যে ও অভিষেক এশিয়া কাপে ব্যাটিং তাণ্ডব চালাতে পারেন, এমন ৫ ব্যাটসম্যানকে নিয়ে এই আয়োজন—
হারারাতে ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পারভেজ হোসেনের। তবে ক্রিকেট বিশ্ব পারভেজকে চিনেছে এ বছর মে মাসে শারজায় আরব আমিরাতে বিপক্ষে সেঞ্চুরির পর। সেই আমিরাতেই নিজের প্রথম এশিয়া কাপ খেলতে গেছেন ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান।

পারভেজ হোসেন
ছবি: