ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের বিভাগীয় সমাপনী ও পুরস্কার বিতরণ

রাশিদ আহমেদ নিসর্গ (ময়মনসিংহ)

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬”-এর বিভাগীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এই জমকালো অনুষ্ঠান সম্পন্ন হয়।

বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন যারা

টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনালে জামালপুর জেলাকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ময়মনসিংহ জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, ছেলেদের উত্তেজনাপূর্ণ চূড়ান্ত লড়াইয়ে জামালপুর উপজেলা দলকে হারিয়ে নান্দাইল চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।

পুরস্কার বিতরণ ও অতিথি দল

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজাদ জাহান

ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) তাহমিনা খাতুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *