কলমাকান্দায় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে খাদ্য বৈচিত্র্য মেলা ও আলোচনা সভা

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর এলাকায় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস ও সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’-এর সহযোগিতায় এবং ‘গোবিন্দপুর গ্রীকা (স্বচ্ছ) নারী সংগঠন’-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে স্থানীয় কৃষক, নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি ঐতিহ্যবাহী খাদ্য বৈচিত্র্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন প্রজাতির শস্য, শাকসবজি, ফলমূল ও হরেক রকমের দেশীয় খাবার প্রদর্শন করা হয়। এছাড়া জীববৈচিত্র্য ও সংস্কৃতি বিষয়ে সচেতনতা বাড়াতে মেলা প্রাঙ্গণে কুইজ প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা এবং লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমার সঞ্চালনায় এবং রনিলা ম্রং-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুলন কুমার সরকার। বক্তারা বলেন, দেশীয় বীজ, ঐতিহ্যবাহী খাদ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমেই কেবল পরিবেশের ভারসাম্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ সময় স্থানীয় সুধীজন, নারী সংগঠনের সদস্য এবং বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *