ইউনাইটেডে যেতে না পারা মার্তিনেজ এখন কী করবেন

এমিলিয়ানো মার্তিনেজের গন্তব্য কোথায়?এএফপি

খেলা ডেস্ক

আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১০ 

অ্যাস্টন ভিলার অনুশীলন মাঠ বডিমুর হিথে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনটা কাটিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। অপেক্ষায় ছিলেন একটা ফোন কলের। ফোনটা আসার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। কিন্তু সেই ফোন কল আর আসেনি।

অ্যাস্টন ভিলা ছেড়ে ইউনাইটেডে যেতে চেয়েছিলেন আর্জেন্টিনার এই এক নম্বর গোলরক্ষক। সেই ইচ্ছেটা লুকিয়েও রাখেননি। এমনকি জাতীয় দলের সতীর্থ ও ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে নাকি অনুরোধও করেছিলেন, যেন ইউনাইটেডের কর্তাদের সঙ্গে তাঁর হয়ে কথা বলেন।

লিসান্দ্রো সেটা করেছেনও। তবে ইউনাইটেডের পক্ষ থেকে মার্তিনেজের সঙ্গে একমাত্র যোগাযোগটা হয়েছিল মাসখানেক আগে, ভিলা তাঁকে ধারে দিতে পারবে কি না, সেই খোঁজখবরের জন্য।

এখন তাহলে মার্তিনেজের ভবিষ্যৎ কী?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *