সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাস মাঠে “মাদুর পেতে” এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকেলে এই আয়োজনে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতৃবৃন্দ অংশ নেন।

নৈতিক সমাজ গড়ার আহ্বান

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভার আমির মোশারেফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সেক্রেটারি সাহাব উদ্দিন এবং কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি কবি শাকিল হোসেন

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি নৈতিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

দোয়া ও মোনাজাত

কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নিশাত আজিজের সঞ্চালনায় ও সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংশ্লিষ্ট খবর: সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *