ময়মনসিংহে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে ময়মনসিংহ নগরীর টাউনহল সংলগ্ন অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য ও উৎসাহ প্রদান

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তিনি তাঁর বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে বলেন, মেধার সঠিক লালন ও নৈতিক বিকাশের মাধ্যমেই একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহের শিক্ষার্থীদের মেধা বিকাশে যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার।

আরও পড়ুন

উপস্থিত গুণীজন ও শিক্ষাবিদগণ

অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার চেয়ারম্যান ডাঃ ফাউজান আব্দুর রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল বারী ও মাহফুজুর রহমান মুক্তা। এছাড়াও বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন বাকৃবি শাখার চেয়ারম্যান আবু নাসের ত্বহা এবং শিক্ষকদের পক্ষ থেকে অধ্যক্ষ নাজমুল হক ও ডাঃ শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

পুরস্কার বিতরণ ও সঞ্চালনা

বাংলাদেশ বেতারের উপস্থাপক জিহাদ রায়হান-এর প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠান শেষে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আগত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে মেডেল, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। মেধার এই স্বীকৃতি পেয়ে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *