জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে মাদারগঞ্জে বিশাল গণমিছিল

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সমর্থনে মাদারগঞ্জে বিশাল গণমিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠন যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মিছিলের রুট ও কার্যক্রম

গণমিছিলটি চৌধুরী বাড়ি গোলার মোড় থেকে শুরু হয়ে ফকিরপাড়া, বরবিলাপাড়া, বাংলা বাজার, চরপাকেরদহ দক্ষিণপাড়া এবং কালার মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা পুনরায় একই স্থানে মিলিত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে মোস্তাফিজুর রহমান বাবুলকে ধানের শীষ প্রতীকে জয়ী করার কোনো বিকল্প নেই। সমাবেশে বক্তব্য রাখেন:

  • আনোয়ার হোসেন ভিক্ষু, যুবদল নেতা।
  • শেখ ফরিদ, যুবদল নেতা।
  • মাহামুজ্জমান, যুবদল নেতা।
  • জিয়াউল হক জিয়া, যুবদল নেতা।
  • মাহমুদুল হাসান বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক, ১নং চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রদল।

উপস্থিত নেতৃবৃন্দ

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা নজরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, স্বপন মিয়া, লিটন ভগলা, মোশারফ হোসেন, নুরুল ইসলাম, মাজেদ মিয়া, শাহিনুর রহমান, আসাদ মিয়া ও মিন্টু মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *