কবিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি-জামায়াত ও ব্যবসায়ীরা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হওয়া জাকের হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হারুনুর রশীদ খাঁন শিমু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

অগ্নিকাণ্ডের বিবরণ

গত ২৬ জানুয়ারি (মঙ্গলবার) ভোরে কবিরহাট উপজেলার পাটওয়ারী হাট এলাকার ছমদ আলী হাজী বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাকের হোসেনের বসতভিটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সবকিছু হারিয়ে ৪টি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

মানবিক সহায়তা

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারটির দুর্দশার কথা জানতে পেরে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও জাহান অয়েল মিলসের স্বত্বাধিকারী হারুনুর রশীদ খাঁন শিমু ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। তিনি সমাজের বিত্তবানদেরও এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তা প্রদান করেন:

  • আলহাজ্ব ফখরুল ইসলাম (বিএনপি): নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি বসতঘর নির্মাণের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
  • অধ্যক্ষ বেলায়েত হোসেন (জামায়াতে ইসলামী): নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি ভুক্তভোগীদের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা তুলে দেন।

সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলো বিত্তবান ও রাজনৈতিক নেতাদের এই দ্রুত সাড়া দেওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *