মোস্তাফিজার রহমচন জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
কর্মসূচির বিবরণ
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ফুলবাড়ী উপজেলা চত্বরে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তাদের দাবি ও হুঁশিয়ারি
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের এই ন্যায্য দাবি পূরণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।





