প্রকাশ্যে এসে ডাকসুর নির্বাচনী লড়াইয়ে ছাত্রশিবির

রাজনীতি শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)ফাইল ছবি

আসিফ হাওলাদার

ঢাকা

আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭: ৪১ 

জুলাই গণ–অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ইসলামী ছাত্রশিবির। তখনই জানা যায়, নেপথ্যে থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন কর্মসূচি ঠিক করা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মো. আবু সাদিক কায়েম। তিনি যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সেটিও তখন সামনে আসে। এখন অবশ্য তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক।

গণ-অভ্যুত্থানের পর গত এক বছরে শিক্ষার্থীদের মধ্যে সাদিক কায়েম বেশ পরিচিতি পেয়েছেন। তাঁর এই পরিচিতি কাজে লাগিয়ে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে নিজেদের অবস্থান সংহত করতে চাইছে শিবির। ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের নাম ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এই প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী সাদিক কায়েম। তাঁকে কেন্দ্রে রেখেই মূলত প্রচার চালাচ্ছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *