সেনবাগে এনসিপি প্রার্থী সুলতান জাকারিয়ার কুশল বিনিময়

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া সাধারণ ভোটার ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সেনবাগ পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় তিনি এই গণসংযোগ করেন।

কুশল বিনিময় ও সংক্ষিপ্ত প্রচারণা

বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবুল কাশেম সেক্রেটারির সহধর্মিনীর জানাজা উপলক্ষে আয়োজিত জমায়েতে উপস্থিত হয়ে সুলতান মুহাম্মদ জাকারিয়া সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। জানাজা শেষে তিনি ভোটারদের দোয়া চান এবং আগামী নির্বাচনে ‘শাপলাকলি’ প্রতীকে ভোট দিয়ে দেশের সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

উপস্থিত নেতৃবৃন্দ

সুলতান মুহাম্মদ জাকারিয়া বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কুশল বিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন:

  • এনসিপি সেনবাগ উপজেলার সংগঠক মো. মামুন হোসাইন
  • সেনবাগ পৌরসভার সংগঠক মোহাম্মদ শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, সুলতান মুহাম্মদ জাকারিয়া একজন শিক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এলাকায় জনপ্রিয়। আসন্ন নির্বাচনে তিনি সেনবাগ ও সোনাইমুড়ী এলাকার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *