ময়মনসিংহে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সমন্বিত কাজের নির্দেশনা

সভায় সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা সপ্তাহের কর্মসূচির মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের সুপ্ত সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা সবার সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও উল্লেখ করেন, এই আয়োজনকে উৎসবমুখর ও ফলপ্রসূ করতে প্রতিটি সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

কর্মসূচি ও প্রস্তুতি

সভায় উপস্থিত কমিটির সদস্য সচিব ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মসূচির সময়সূচি, প্রতিযোগিতার মূল্যায়ন পদ্ধতি এবং বিভাগীয় পর্যায়ের আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে নিজ নিজ মতামত প্রদান করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা যাচাইয়ের বিভিন্ন ইভেন্ট সুচারুভাবে সম্পন্ন করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ময়মনসিংহ বিভাগের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *