খালেদা জিয়া ‘সাহস ও সংগ্রামের প্রতীক’: তারেক রহমানকে জয়শঙ্করের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ শোকবার্তায় মরহুমা খালেদা জিয়াকে ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করা হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এই শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর

শোকবার্তায় যা বলা হয়েছে: ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো এই বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার অবিচল অঙ্গীকারের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো এই বার্তায় বাংলাদেশের রাজনীতিতে তাঁর অসামান্য অবদান এবং সাহসিকতাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

জয়শঙ্করের ঢাকা সফর: এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। এসময় বিমানবন্দরে ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন। মূলত বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শোকবার্তা পৌঁছে দিতেই তাঁর এই ঝটিকা সফর।

উল্লেখ্য, টানা ৩৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে প্রতিবেশী দেশগুলোসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *