১০ মার্চ কোম্পানীগঞ্জ সফরে দুই মন্ত্রী; মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের স্বপ্ন বুনছেন ফখরুল ইসলাম

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজীর নদী ভাঙন কবলিত মানুষের ঘরবাড়ি ও চাষের জমি রক্ষায় এক বড় উদ্যোগ নিয়েছেন নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলাম। তাঁর বিশেষ আমন্ত্রণে আগামী ১০ মার্চ (মঙ্গলবার) কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনে আসছেন সরকারের দুই হেভিওয়েট মন্ত্রী।

দুই মন্ত্রণালয়ের মন্ত্রীদের যৌথ সফর

সংসদ সদস্য ফখরুল ইসলামের প্রচেষ্টায় আগামী ১০ মার্চ একই সাথে মুছাপুর সফর করবেন: ১. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়। ২. আব্দুল আউয়াল মিন্টু, মাননীয় মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের উদ্যোগ

দীর্ঘদিন ধরে মুছাপুর রেগুলেটর ক্ষতিগ্রস্ত হওয়ায় এই অঞ্চলের কৃষি ও জনজীবন হুমকির মুখে রয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রীদ্বয়ের সাথে একান্ত বৈঠক করেন ফখরুল ইসলাম। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জুবায়ের ইসলাম ফারুকী। বৈঠকে সংসদ সদস্যের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রীদ্বয় মুছাপুর রেগুলেটর এলাকা সরেজমিনে পরিদর্শনে সদয় সম্মতি প্রদান করেন।

এলাকাবাসীর প্রতি এমপির আহ্বান

আগামী ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় মুছাপুর রেগুলেটরের নির্ধারিত স্থানে দুই মন্ত্রী উপস্থিত হবেন। জনগুরুত্বপূর্ণ এই সফরের সময় নদী ভাঙন কবলিত এলাকাবাসীকে সেখানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য ফখরুল ইসলাম।

■ কেন এই সফরটি গুরুত্বপূর্ণ?

মুছাপুর রেগুলেটর পুনর্নির্মিত হলে কোম্পানীগঞ্জ ও সোনাগাজীর বিস্তীর্ণ এলাকার ফসলি জমি লোনা পানি থেকে রক্ষা পাবে এবং ভাঙন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। নতুন সরকারের এই মেগা প্রজেক্ট বাস্তবায়িত হলে পাল্টে যাবে এই জনপদের অর্থনীতির চিত্র।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *