স্নাতক শিক্ষার্থীদের জন্য গ্লোবাল লিডারশিপ চ্যালেঞ্জ ২০২৫
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

এই কর্মসূচির মূল লক্ষ্য তরুণদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা বাড়ানোছবি: সাবিনা ইয়াসমিন।
আজকের তরুণ নেতৃত্বকে আরও দক্ষ ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সেন্ট গ্যালেন সিম্পোজিয়াম যৌথভাবে আয়োজন করছে আন্তর্জাতিক কর্মসূচি ‘গ্লোবাল লিডারশিপ চ্যালেঞ্জ ২০২৫’।
এই মর্যাদাপূর্ণ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০০ জন তরুণ নেতা অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ এরই মধ্যে শুরু হয়েছে। স্নাতক পর্যায়ের তরুণদের এই আন্তর্জাতিক কর্মসূচিতে আবেদন করার সুযোগ রয়েছে।
