সেনবাগ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জরিমানা ১০ হাজার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের প্রধান সড়কে ফুটপাত দখল করে দোকান বসানো ও সড়কের ওপর বালু রাখার দায়ে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মার্চ) দুপুরে সেনবাগ পৌর শহরের প্রধান সড়কে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান ও জরিমানার বিবরণ

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম। অভিযানকালে ফুটপাত দখল করে সড়কের ওপর দোকান বসানোর অপরাধে হারুন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে সড়কের ওপর বালু রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আরিফুল নামে আরেক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনভোগান্তি ও স্থানীয়দের প্রতিক্রিয়া

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের বিভিন্ন সড়কে ফুটপাত দখল ও যত্রতত্র নির্মাণসামগ্রী রাখার কারণে প্রতিনিয়ত তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের এই অভিযানকে সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত এমন তদারকি দাবি করেছেন।

সাংবাদিকদের সাথে ম্যাজিস্ট্রেট এর কথোপকথন

অভিযান চলাকালে কর্তব্যরত সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম তাঁদের পরিচয় নিশ্চিত হতে পরিচয়পত্র যাচাই করেন। তবে অভিযানের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা বক্তব্য দেননি তিনি। প্রশাসন সূত্রে জানা গেছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *