সেনবাগে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জয়নুল আবদিন ফারুকের মনোনয়ন ফরম সংগ্রহ

মোহাম্মদ উল্যা নোয়াখালী জেলা প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বুধবার বিকেলে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়নুল আবদিন ফারুকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, এবং সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *