মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য, আজ রোববার (৩০শে নভেম্বর) রাত ৮ ঘটিকায় বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে প্রার্থনার আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী বাবু অরবিন্দ ভৌমিকের সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামল দাসের সঞ্চালনায় প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রবীণ শিক্ষক সন্তোষ কুমার মজুমদার, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক মাষ্টার অসীম মজুমদার, এডভোকেট শংকর ভৌমিক, বিএনপি নেতা ও সিরাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চন্দ্র চন্দ, প্রফেসর বিমল মজুমদারসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

উপস্থিত সকলে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন এবং দেশ মাতৃকার শান্তি, শৃঙ্খলা ও উন্নতির জন্যও প্রার্থনা করেন।
