সবুজ বাংলা সংঘের মেধাবৃত্তি প্রদান; কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুনর্মিলনী

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের সামাজিক সংগঠন ‘সবুজ বাংলা সংঘ’-এর উদ্যোগে মেধাবৃত্তি-২০২৫ এর বৃত্তি প্রদান, কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হলরুমে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য ও আয়োজন

সবুজ বাংলা সংঘের সভাপতি আবু সুফিয়ান পলাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের মেধাবীরাই আগামীর উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। তাদের সঠিক মূল্যায়নের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।”

বিশেষ অতিথিবর্গ ও আলোচক

আবু নাছের ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইমান গ্রুপের চেয়ারম্যান ও ছিলোনীয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ভিপি মো. জসিম উদ্দিন চৌধুরী। সভায় প্রধান বক্তা হিসেবে জ্ঞানগর্ভ আলোচনা করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভ্যালিনেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্তর আলী মানিক এবং জে.আর.জে ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

অন্যান্য বক্তৃবৃন্দ

সভায় আরও বক্তব্য রাখেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বি.এসসি, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল এবং রাউজান উপজেলা সমাজসেবা অফিসার মো. মনির হোছাইন। এ ছাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মো. আবুল বাসার চৌধুরী, মো. হারুনুর রশিদ, মামুনুর রশিদ পাটোয়ারী, হাফেজ রুহুল আমিন ও মাওলানা আব্দুল মাজেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সবুজ বাংলা সংঘের এমন শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *