শব -ই- বরাত

মহসিন আলম মুহিন

শবে বরাত মুসলিমদের মুক্তির রজনী, ভাগ্য রজনী- ক্ষমা প্রার্থনার এ রাত, মহান আল্লাহর মেহেরবাণী।।

এ রাতে ফরজ আদায় করে নফল এবাদতে জোড়ে, আল্লাহর কাছে পানাহ চায় তওবা, দরূদ, আমল করে।।

আল্লাহ পাকের কাছে নিসফে শাবান মহিমান্বিত রাত, এ রাতে আল্লাহ পূরণ করেন বান্দার মনের ভালো সাধ।।

রোগ গ্রস্থরে রোগ মুক্তি দিবেন, অভাব গ্রস্থরে স্বচ্ছলতা, চাওয়ার মত চাইলে দিবেন রহিম-রহমান সব সফলতা।।

ফেরেস্তারা বাইতুল মামুরে এ রাতে- তাওয়াফে হন মগ্ন, মুসলিমরা মসজিদে যান এবাদতে কাটান-তাদের লগ্ন।।

কবর জিয়ারত, তাসবিহ পাঠ, কোরআন মজিদ পড়া, গরীব-দুঃখীকে দান সদকা সহ খাবারের ব্যবস্থা করা।।

ভাল যত কাজ সবই কর খোদাকে রাজি খুশী করতে, পুণ্য রজনীতে প্রভু ভালো লিখবেন ভাগ্যের লেখনীতে।।

লাতাকনাতুমির রহমাতিল্লাহ-আল্লাহর উপর করো আস্থা, শবে বরাতে চাও, বলো প্রভু দাও, সহজ সরল সব রাস্তা।।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *