লালমনিরহাটে ১৫ বিজিবি’র বিশেষ অভিযান; বিপুল পরিমাণ মাদক ও প্রসাধনী জব্দ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে ৫টি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

পৃথক অভিযানে বিজিবি’র সাফল্য

বিজিবি সূত্রে জানা গেছে, ৪ মার্চ রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী এবং ৫ মার্চ ভোরে নাগেশ্বরীর সরকারটারী ও হাতিবান্ধার উত্তর ঝাউরানী এলাকায় ৩টি পৃথক অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৫৬ বোতল ফেয়ারডিল এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া লালমনিরহাটের মোগলহাট বিওপি এলাকাধীন চরফলিমারি ও কর্নপুর সীমান্তে পৃথক অভিযানে ১৯ বোতল মদ এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করে বিজিবি সদস্যরা।

জব্দকৃত পণ্যের সিজার মূল্য

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, জব্দকৃত ১৯ বোতল মদ, ১৯৯ বোতল ইস্কাফ, ৫৬ বোতল ফেয়ারডিল, ৫ কেজি গাঁজা এবং প্রসাধনী সামগ্রীসহ মোট সিজার মূল্য ৪ লাখ ২৫ হাজার ৯০০ টাকা। এই চক্রের সাথে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অধিনায়কের বক্তব্য

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদক মুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি’র এই অভিযান অব্যাহত থাকবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *