লালকুঠি দরবার শরীফের ৩ দিনব্যাপী ওরছ মুবারক সম্পন্ন

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

১লা ফেব্রুয়ারি রবিবার লালকুঠি পাক দরবার শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হলো ৩ দিনব্যাপী হযরত খাজাবাবা শাহ্ এনায়েতপুরী (রহ:) এবং হযরত খাজাবাবা শাহ্ শম্ভুগঞ্জী (রহ:) ছাহেব দ্বয়ের মুস্তাহ্হান ওরছ মুবারক।

ওরছ শরীফের সূচনা

৩ দিনব্যাপী এই ওরছ মুবারক উপলক্ষে গত শুক্রবার দুপুরে তরিকতের ঝান্ডা উত্তোলনের মধ্য দিয়ে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিন ধরে বিভিন্ন ধর্মীয় ও তরিকত ভিত্তিক কর্মসূচির পর রবিবার সকালে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

আখেরী মোনাজাত ও জিয়ারত

রবিবার সকালে লালকুঠি পাক দরবার শরীফ জিয়ারত এবং আখেরী মোনাজাতের মাধ্যমে ওরছ মুবারকের সমাপ্তি ঘটে। এই মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

পীর সাহেবগণ ও ভক্তদের উপস্থিতি

ওরছ শরীফের সমাপনী দিনে লালকুঠি পাক দরবার শরীফের গদিনিশীন পীর হযরত খাজা সুজাউদ্দোল্লাহ সুজা এবং লালকুঠি দরবার শরীফের পীর হযরত খাজা আলাউল হক অলি উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেকান, জাকেরান ও ভক্তবৃন্দ এই ওরছ মুবারকে অংশগ্রহণ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *