রাকসু নির্বাচনে বামপন্থী প্যানেলের ১৬ দফা ইশতেহার

চট্টগ্রাম প্রতিনিধি।

ইশতেহার ঘোষণা করছে বামপন্থী ছাত্রসংগঠন–সমর্থিত প্যানেল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায়ছবি

বামপন্থী ছাত্রসংগঠন–সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (অক্টোবর ৯, ২০২৫) ১৬ দফা ইশতেহার ঘোষণা করেছে। এই প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল, জিএস প্রার্থী কাউছার আহম্মেদ এবং এজিএস প্রার্থী নাসিম সরকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

১. রাকসু ও একাডেমিক সংস্কার

  • নির্বাচন: একাডেমিক ক্যালেন্ডারে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা।
  • সিনেট প্রতিনিধি: সিনেটে ছাত্র প্রতিনিধির সংখ্যা ৫ জনের পরিবর্তে কমপক্ষে ১০ জন করা।
  • ক্ষমতা: শিক্ষার্থীদের গণভোট ছাড়া নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের ক্ষমতা প্রশাসনের হাতে না রাখা।
  • অনুষদভিত্তিক নির্বাচন: অনুষদভিত্তিক শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করা।

২. শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা

  • বাণিজ্যিকীকরণ রোধ: শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন এবং ইউজিসির কৌশলপত্র বাতিল করা।
  • ফি ও কোর্স: সান্ধ্য কোর্স বন্ধ করা এবং সব ধরনের ফি বৃদ্ধি বা আরোপ বন্ধ করা।
  • ফল প্রকাশ: তিন মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ বাধ্যতামূলক করা।
  • শিক্ষক মূল্যায়ন: শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা এবং মূল্যায়নের ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নেওয়া।
  • গবেষণা: বিশ্ববিদ্যালয়ের বাজেটের কমপক্ষে ১০ শতাংশ গবেষণায় বরাদ্দ রাখা।

৩. আবাসন, ডাইনিং ও লাইব্রেরি

  • আবাসন: আবাসন-সংকট নিরসন, পুরোনো ভবন সংস্কার এবং নতুন হল নির্মাণে প্রশাসনকে বাধ্য করা।
  • নিরাপত্তা: হলে সন্ত্রাস ও দখলদারত্ব বন্ধ, গণরুম ও র‍্যাগিং নিষিদ্ধ করে ক্যাম্পাস চার্টার প্রকাশ করা।
  • রাজনৈতিক চাপ: জোরপূর্বক রাজনৈতিক বা অরাজনৈতিক কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশ নিতে বাধ্য না করা
  • ডাইনিং ও ক্যান্টিন: প্রশাসনের তত্ত্বাবধানে হলগুলোতে ডাইনিং চালু রাখা এবং ভর্তুকি দিয়ে খাবারের দাম কমানো ও মান বাড়ানো। প্রতি বেলায় কমপক্ষে ৮০০ কিলো ক্যালরি খাদ্যশক্তি নিশ্চিত করা।
  • লাইব্রেরি: সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা লাইব্রেরি খোলা রাখা, নতুন বই ও ই-বুক সংযোজন এবং আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার নিশ্চিত করা।

৪. নারীবান্ধব ক্যাম্পাস ও স্বাস্থ্য

  • নিরাপত্তা: নারী শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা, চলাফেরার স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা।
  • যৌন নিপীড়ন: বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা।
  • স্বাস্থ্য: অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের জন্য ইনটেনসিভ কেয়ার সেন্টারব্রেস্টফিডিং কর্নার স্থাপনসহ সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
  • হলে যাতায়াত: নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে রাতে হলে যাতায়াতের প্রশাসনিক জটিলতা দূর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *