মাদারগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ: ৩ জনের কারাদণ্ড

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর (কাপ-পিরিচ প্রতীক) পক্ষে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাতেনাতে আটক

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ-পিরিচ প্রতীকের পক্ষে একটি বাড়িতে টাকা বিতরণ করা হচ্ছে—এমন সংবাদ পেয়ে এলাকাবাসী সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তিনজনকে টাকা ও ভোটার তালিকার কপিসহ হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়।

আটককৃতরা হলেন: ১. মো. জাহাঙ্গীর আলম (সবিলাপুর, মেলান্দহ)। ২. মো. জহুরুল ইসলাম (চরসগুনা, মেলান্দহ)। ৩. মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

খবর পেয়ে মাদারগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের সদস্য এবং সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে বকশীগঞ্জের সিভিল জজ আরিফ হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটক তিনজনকে:

  • প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং
  • এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রশাসনের হুঁশিয়ারি

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ভোটের আগের রাতে বা সময়ে কোনো ধরনের অবৈধ লেনদেন বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *