মাদারগঞ্জে ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিকম’ ও কম্পিউটারের দোকান উদ্বোধন

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বিনোদটঙ্গীতে আধুনিক প্রযুক্তি সেবার অঙ্গীকার নিয়ে ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিকম’ ও একটি কম্পিউটার দোকানের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

অতিথিবৃন্দ ও আয়োজন

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হেলাল মাস্টার। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের মো. সাইদুল ইসলাম সবুজ এবং সঞ্চালনায় ছিলেন মাদারগঞ্জ তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সুফল প্রামানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি শফি বেপারী, সহ-সভাপতি এনামুল শেখ এবং মো. আবু সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতানা আকন্দ, ২ নং কডইচুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম রফিক এবং ইউনিয়ন বিএনপির সদস্য তৌহিদ হাসান।

অন্যান্য উপস্থিতিবৃন্দ

অনুষ্ঠানে আরও অংশ নেন ২ নং ইউনিয়নের প্রচার সম্পাদক ফরিদ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, সম্মানিত সদস্য বকুল মন্ডল, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জনি ও ওয়াকিল আহমেদ। এছাড়াও যুবদল নেতা মো. দিল মোহাম্মদ দিপু শেখ, মো. সুফল শেখ, মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, মো. লিটন মিয়া, মো. রিদয় মন্ডল, মো. হেলিম শেখ এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ জিহান শেখ ও শাকিল আহমেদসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ডিজিটাল সেবার প্রত্যাশা

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বলেন, বিনোদটঙ্গীর মতো এলাকায় এ ধরনের উন্নত টেলিকম ও কম্পিউটার সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্থানীয় তরুণ প্রজন্ম ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। এটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *