রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ ইনফিনিটি মেগা মলের কর্মকর্তাবৃন্দ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তারা নবনির্বাচিত এই সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করেন এবং অভিনন্দন জানান।
এ সময় ইনফিনিটি মেগা মলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে আবু ওয়াহাব আকন্দ তাদেরকে ধন্যবাদ জানান এবং ময়মনসিংহ সদরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
