ময়মনসিংহ মহানগর প্রেসক্লবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হওয়ায় আরিফ রেওগীকে ‘দৈনিক জাহান’-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

​স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ মহানগর প্রেসক্লবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রেসক্লবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ রেওগী। তাঁর এই গৌরবময় অর্জন ও নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে ‘দৈনিক জাহান’-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

​আগামী পহেলা নভেম্বর ২০২৬ ইং সন্ধ্যা সাত ঘটিকায় ময়মনসিংহ মহানগর প্রেসক্লবের অস্থায়ী কার্যালয় (৪৭ কাচারি রোড, ময়মনসিংহ)-এ এই উপলক্ষে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় ময়মনসিংহ মহানগর প্রেসক্লবের সকল সদস্যবৃন্দকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

​‘দৈনিক জাহান’-এর পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ রেওগীর গতিশীল নেতৃত্বে ময়মনসিংহে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং প্রেসক্লবের সকল সদস্যের পেশাগত অধিকার ও মর্যাদা আরও সুদৃঢ় হবে। আমরা তাঁর ও নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।