ময়মনসিংহ জেলা শহরে চরপাড়া এলাকার যানজট নিরসনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফাইল ছবি:
ময়মনসিংহ জেলা শহরে চরপাড়া এলাকার যানজট নিরসনকল্পে মতবিনিময় সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মফিদুল আলম।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ডায়গনোস্টিক ও প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানের সেবা কেন্দ্র প্রান্ত ডায়াগনোস্টিক হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ মনসুর আলম চন্দন সহ ডায়গনোস্টিক সেন্টারের সকল মালিকগণ যানজট নিরসনে করণীয় বিষয়ে আলোচনা করেন। এরপর জেলা প্রশাসক প্রাঙ্গণে ফটোসেশনে সকলেই অংশগ্রহণ করেন।
