স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পুলিশের নভেম্বর–২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা আজ ২৩ নভেম্বর ২০২৫ (রবিবার) সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা
সভায় অক্টোবর/২০২৫ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন:
- শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)।
- শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মো. আল মামুন সরকার, ওসি, ধোবাউড়া থানা।
- শ্রেষ্ঠ এসআই: এসআই (নিরস্ত্র) মো. মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা।
- শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র) মো. আলী হোসেন, কোতোয়ালী মডেল থানা।
- শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার: এসআই (নিরস্ত্র) মো. মাকসুমুল হাসান খালিদ, কোতোয়ালী মডেল থানা।
- শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই (নিরস্ত্র) মো. মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা।
- সর্বোচ্চ পরোয়ানা নিষ্পত্তিকারী অফিসার: এএসআই (নিরস্ত্র) মো. মির্জা ওয়াসিম, ত্রিশাল থানা।
- শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: এএসআই (নিরস্ত্র) মো. আকরাম হোসেন, ত্রিশাল থানা।
- সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই মো. নুরুজ্জামান, সদর ট্রাফিক।
সভায় পুলিশ সদস্যদের পূর্ববর্তী সভার বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব, সমাধানের অগ্রগতি এবং চলতি মাসের নতুন আবেদনসমূহ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অপরাধ পর্যালোচনা সভা
কল্যাণ সভা শেষে বেলা ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কাজী আখতার উল আলম সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন।
সভায় জেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, দীর্ঘমেয়াদি ও মূলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলাসমূহের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
