ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল ৮:০০ ঘটিকায় আয়োজিত এই প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন।

​কিট ও রেজিস্টার পরিদর্শন

​প্যারেড চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের নামে ইস্যুকৃত কিটসামগ্রী পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের সাথে মিলিয়ে তা যাচাই-বাছাই করেন। পোশাক-পরিচ্ছদ ও সরঞ্জামের সঠিক রক্ষণাবেক্ষণে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​পুলিশ সদস্যদের প্রতি দিকনির্দেশনা

​পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস কঠোরভাবে অনুসরণ করে সঠিক ও পরিপাটি পোশাক পরিধান করার তাগিদ দেন। একই সাথে কিটসামগ্রীর যথাযথ ব্যবহার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সুশৃঙ্খল জীবনযাপন এবং সর্বাগ্রে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

​অনুষ্ঠানে সদর সার্কেল মোঃ আসাদুজ্জামান শাকিল ও আরও-১ মোঃ আক্কাস আলীসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।