ময়মনসিংহে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। সোমবার (০৯ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যানজট নিরসন ও হাসপাতালের শৃঙ্খলা

প্রতিমন্ত্রী বলেন, শহরের যানজটের জন্য কেবল অটোরিকশা বা সিএনজিকে দায়ী করলে হবে না। হাসপাতালের সামনে নির্ধারিত পার্কিংয়ের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকা এবং রাস্তার ওপর অবৈধ দোকানের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়ছে। সমন্বিত ব্যবস্থাপনা ও সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে ময়মনসিংহ শহরের যানজট সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

জ্বালানি ও কিশোর গ্যাং পরিস্থিতি

জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, দেশে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। পর্যাপ্ত জ্বালানি থাকার পরও যেসব পাম্প বন্ধ রাখা হচ্ছে বা যারা অতিরিক্ত মজুত করছে, তাদের নজরদারিতে রাখা হবে। কিশোর গ্যাং প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদকের পরই এটি বড় সামাজিক সমস্যা। স্কুল-কলেজে সচেতনতামূলক অডিও-ভিডিও প্রচার এবং অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর:ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

অবৈধ অস্ত্র উদ্ধার ও সমন্বিত উদ্যোগ

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি বলেন, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন:

  • সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
  • সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর।
  • জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব ও বিজিবির প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *