ময়মনসিংহে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম
রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ—সবকিছুই এখন মিলবে ময়মনসিংহ শহরেই।
বর্ণাঢ্য উদ্বোধন ও বিশেষ ছাড়
শনিবার বিকেলে নগরীর সারদা ঘোষ সড়কের ‘পারভেজ টাওয়ার’-এর চতুর্থ তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন শাখার উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা ও লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা সাহা মিম। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের ওয়ার্ল্ড-স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ও নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে।
বিদ্যা সিনহা মিমের অনুভূতি
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম বলেন, “বায়োজিনের সঙ্গে আমি শুরু থেকেই যুক্ত। তাদের ইনোভেশন ও বিশ্বমানের স্কিনকেয়ার সেবা আমাকে সবসময় মুগ্ধ করেছে। আমি দেশের বাইরে এবং দেশে—দুই জায়গাতেই ট্রিটমেন্ট নিয়েছি এবং মানের ক্ষেত্রে কোনো পার্থক্য পাইনি। বরং বায়োজিনের সেবা অনেক বেশি সাশ্রয়ী। আমি বিশ্বাস করি, ময়মনসিংহের মানুষও এই সেবা পেয়ে সন্তুষ্ট হবেন।”
বিজ্ঞানভিত্তিক সেবা ও এআই প্রযুক্তি
প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) সাইফুল ইসলাম রাসেল বলেন, বায়োজিন অনুমাননির্ভর নয়, বরং বৈজ্ঞানিক ডেটা ও গবেষণার ওপর ভিত্তি করে ত্বক ও চুলের যত্ন প্রদান করে। তিনি জানান, বায়োজিন চালু করেছে দেশের প্রথম অনলাইন ‘ডার্মাস্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’, যার মাধ্যমে যে কেউ বিনামূল্যে নিজের ত্বকের ধরন পরীক্ষা করতে পারবেন। ময়মনসিংহে এই শাখা চালুর মাধ্যমে বিভাগের বাসিন্দাদের জন্য বিশ্বমানের সেবা আরও সহজলভ্য হলো।
আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্জন
আন্তর্জাতিক পরিমণ্ডলেও বায়োজিন কসমেসিউটিক্যালস উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বেস্ট অব বেস্ট রিভিউ অ্যাওয়ার্ড-২০২৬’-এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেরা স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০২৫-এ ‘মোস্ট ইনোভেটিভ কসমেসিউটিক্যালস ব্র্যান্ড’ খেতাব পেয়েছে তারা। এমনকি ইয়াহু ফাইন্যান্স ও এবিসি নিউজের মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও তাদের উদ্ভাবনী কার্যক্রম প্রশংসিত হয়েছে।
ময়মনসিংহে ২০তম শাখার উদ্বোধনের মাধ্যমে বায়োজিন কসমেসিউটিক্যালস নিরাপদ এবং বিজ্ঞানভিত্তিক সেবাকে আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
