রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় এলাকার অসহায়, দুঃস্থ ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রধান অতিথির বক্তব্য ও চেক বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে জেলা পরিষদ সবসময় পাশে রয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন ও জরুরি আর্থিক সংকট মোকাবেলায় এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে অনুষ্ঠানে উপস্থিত ৬২ জন অসহায়, দুঃস্থ ও অসচ্ছল ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।