স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আজহার উদ্দীন রাকিব (৩২) নামে এক পুলিশ সদস্য আটক হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জনতার হাতে আটক ও সেনাবাহিনী কর্তৃক উদ্ধার
গ্রামবাসী তাকে আপত্তিকর অবস্থায় আটক করার পর খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। আটক আজহার উদ্দীন রাকিব কিশোরগঞ্জ সদর থানায় এএসআই হিসেবে কর্মরত বলে জানা গেছে।
পরিচয়
আটক এএসআই আজহার উদ্দীন রাকিব ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্য রাজৈ এলাকার আবুল কাসেমের ছেলে। তিনি ওই প্রবাসীর আপন চাচাত ভাই বলে জানা গেছে।
