বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার; পুলিশের অভিযানে এলাকা ছাড়া অন্য সহযোগীরা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের আরেক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন

গভীর রাতে নাটকীয় অভিযান

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় টহল দিচ্ছিল থানা পুলিশের একটি দল। ওয়ারেন্ট তামিল ও মাদক-অস্ত্র উদ্ধারের এই অভিযানের সময় সেলিমের চায়ের দোকানের সামনে তিন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ এগিয়ে যায়। পুলিশকে দেখেই তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয় ও উদ্ধারকৃত সরঞ্জাম

গ্রেপ্তার হওয়া দুজন হলেন:

  • আমানউল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের ফরহাদ ইসলাম ফাহিম (২০)।
  • একই এলাকার রহিম উদ্দিন বেপারী বাড়ির তাজুল ইসলাম সুমন (৩৪)।

আটকের পর তল্লাশি চালিয়ে ফরহাদ ইসলাম ফাহিমের কোমরে গুঁজে রাখা একটি বিদেশি পিস্তলদুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।

অস্ত্র বেচাকেনা ও আধিপত্য বিস্তারের পরিকল্পনা

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার ব্যক্তিরা পলাতক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক একজনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *