বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ; গ্রেপ্তার ১

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিয়ার ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সেলিম রহমান শাহিন (৪৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

প্রথম অভিযান: ইয়াবা ও ট্যাবলেটসহ গ্রেপ্তার

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিঘলটারী বিওপির আওতাধীন পূর্ব দিঘলটারী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ সেলিম রহমানকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি লালমনিরহাট থানার তালুক খুটামারা বালাটারী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

দ্বিতীয় অভিযান: ১৩৬০ পিস ইয়াবা জব্দ

একই দিন রাত ৭টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির আওতাধীন চান্দের বাজার এলাকায় অপর একটি অভিযান চালায় বিজিবি। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি ওই স্থানে তল্লাশি চালিয়ে ১৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ভারতীয় কিং ফিশার বিয়ার জব্দ করে।

সংশ্লিষ্ট খবর:যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিজিবি’র বক্তব্য

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক জানান, জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৪ লক্ষ ১৮ হাজার ৮৫০ টাকা। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *