বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মাদক ও প্রসাধন সামগ্রী জব্দ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অভিযান ও মালামাল উদ্ধার

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বুধবার দুপুরে ও রাতে পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৯৫০ পিস ভারতীয় নিভিয়া সফট ক্রিম এবং ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মূল্য

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত প্রসাধনসামগ্রী ও মাদকদ্রব্যের সর্বমোট সরকারি সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। এর মধ্যে ক্রিমের মূল্য ১ লাখ ৪ হাজার ৫০০ টাকা এবং সিরাপের মূল্য ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজিবির বক্তব্য

ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *