
প্রতিনিধি
কুমিল্লা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ২৪
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপির নেতা মনিরুল হক সাক্কুর নেতৃত্বে শোভাযাত্রা। সোমবার দুপুরে নগরের ছাতিপট্টি এলাকায়।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদ্যাপন করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক (সাক্কু)। আলোচনা সভার পর নগরে নিজের অনুসারীদের নিয়ে শোভাযাত্রাও করেছেন তিনি। পুরো আয়োজনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসন (কুমিল্লা আদর্শ সদর-সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসন) থেকে অংশ নেওয়ার বার্তা দিয়েছেন সাবেক এই মেয়র।
